ডিএনএন ডেস্ক: ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর কিছুদিন পরই ইরান দুটি গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাকে হারিয়েছে। গতকাল দেশটি নিরাপত্তা বিভাগের প্রধান আলি লারিজানিকে হারিয়েছেন। তার একদিন পরই দেশটি হারাল গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আজ বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খাতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর মৃত্যুর খবর ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছিল। এর আগে, ইসমাইল খাতিবকে হত্যার বিষয়ে ইসরায়েল জানিয়েছিল যে, তারা রাতভর চালানো এক অভিযানে তাকে হত্যা করেছে।