১৬ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ

Admin Published: March 5, 2026, 12:48 pm
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ

ডিএনএন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলার পক্ষে সমর্থন জানিয়েছেন দেশটির সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য। আকাশপথে চলমান যুদ্ধ বন্ধ এবং ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদনের বাধ্যবাধকতা চেয়ে আনা একটি দ্বিপক্ষীয় প্রস্তাব আটকে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন তারা।সিনেটের ১০০ সদস্যের মধ্যে প্রস্তাবটির বিপক্ষে ৫২ জন এবং পক্ষে ৪৭ জন ভোট দিয়েছেন। ফলে যুদ্ধ সীমিত করার এই ‘ওয়ার পাওয়ার্স রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা সংশ্লিষ্ট প্রস্তাবটি আর এগোতে পারছে না।


প্রস্তাবটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে নিতে হতো। তবে এর আগেও এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাও ব্যর্থ হয়েছিল।


ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে গেছেন এবং যুদ্ধের সপক্ষে একেক সময় একেক যুক্তি দিচ্ছেন।