৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের

Admin Published: April 14, 2026, 1:13 pm
পারমাণবিক কার্যক্রম ৫ বছর স্থগিত রাখার প্রস্তাব ইরানের

ডিএনএন ডেস্ক: ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।


প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম  ২০ বছরের জন্য স্থগিত রাখার দাবি জানিয়েছিল। কিন্তু ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে ইরানের ৫ বছরের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন।


এতে বলা হয়েছে, ইসলামাবাদে আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রস্তাব বিনিময় করে। তবে এ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে, তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।


কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় মতপার্থক্য থাকলেও শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ শুরু করেছে।