১৯ কার্তিক, ১৪৩৩
০৪ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্য

প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

Admin Published: December 20, 2024, 11:18 pm
প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ

ডিএনএন ডেস্ক : প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হুসেইন আল শেখ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা এ সময় পিএলও নেতাকে জানান, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণ এবং একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তাদের সংগ্রামকে দৃঢ়ভাবে সমর্থন করে। খবর বাসসের 

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনি জনগণ এবং তাদের স্বাধীনতার সংগ্রামের বিষয়ে সমগ্র দেশ ঐক্যবদ্ধ।’পিএলও মহাসচিব ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারকে সমর্থন করে ডি-৮ শীর্ষ সম্মেলনে জোরালো বক্তৃতার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

অধ্যাপক ইউনূস জুলাইয়ের গণ-অভ্যুত্থানের গ্রাফিতি ও ম্যুরালসমূহের ওপর একটি আর্ট বই 'আর্ট অফ ট্রায়াম্ফের' একটি অনুলিপি পিএলও নেতাকে উপহার দেন। বৈঠকে পিএলও নির্বাহী সদস্য ড. জিয়াদ আবু আমেরও উপস্থিত ছিলেন।