ডিএনএন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।হুমায়ুন কবির বলেন, দুদেশের সম্পর্কোন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তবে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার বিপরীতে তিনি জানান, তার দেশ এ অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়।