৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

Admin Published: October 20, 2024, 1:17 pm
রাবি ছাত্রদলের ২ নেতাকে অব্যাহতি

রাবি প্রতিনিধিঃ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার দুই নেতাকে অব্যহাতি দেওয়া হয়েছে। ।

শনিবার (১৯ অক্টোবর ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যহাতি প্রাপ্ত দুই নেতা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব এবং কর্মী হাসিবুর ইসলাম হাসিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহবায়ক আহসান হাবীবকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা হাসিবুল ইসলাম হাসিবকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।'

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেন শাখা ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক। মামলায় অজ্ঞাত আরো ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়েছে। এই মামলা থেকে নাম বাদ দেওয়ার বিষয়ে ছাত্রলীগ কর্মীর সঙ্গে মামলার বাদী মোহাম্মদ আহ্সান হাবিব ও আরেক ছাত্রদল নেতা হাসিবুল ইসলাম হাসিবের কথোপকথনের দুইটি কল রেকর্ড ফাঁস হয়েছে।

ডিএনএন/এলএস/২০ অক্টোবর