৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাবিতে ফল প্রকাশের ৭ দিনের মধ্যে মিলবে সাময়িক সনদ

Admin Published: January 6, 2025, 11:56 pm
রাবিতে ফল প্রকাশের ৭ দিনের মধ্যে মিলবে সাময়িক সনদ

রবি প্রতিনিধি:: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের   স্নাতক ও  স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবসের মধ্যে সাময়িক সনদ প্রদানের ব্যবস্থা করা হয়েছে।শিক্ষার্থীরা আবাসিক হল থেকে এই সনদ নিতে পারবেন।  সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক 

মো. আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান।’


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের  স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান সহজতর করার আরো কিছু উদ্যোগ শীঘ্রই বাসÍবায়িত হবে।