১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহী বিভাগের অদম্য নারীদের সংবর্ধনা কাল

Admin Published: February 24, 2026, 5:57 pm
রাজশাহী বিভাগের অদম্য নারীদের সংবর্ধনা কাল

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।

মঙ্গলবার রাজশাহী আঞ্চলিক তথ্যস অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তথ্য অফিস জানায়, দেশের তৃণমূল পর্যায়ের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়।