১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কিশোরীর আত্মহত্যা

Admin Published: February 25, 2026, 7:17 pm
রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : স্ট্যাটাসের পর ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রাজশাহীতে এক কিশোরী আত্মহত্যা করেছে। ওই কিশোরীর নাম রেজিনা সরকার পাখি (২১)। বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর লক্ষীপুর কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

এদিকে আত্মহত্যার আগে রেজিনা তাঁর ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সে লেখে, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে সে লেখে, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া খাতায় চিককুটেও লিখে।

এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেয়। পরে ফেসবুক লাইভে আসে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।