৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

Admin Published: November 12, 2024, 4:03 pm
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭) নামের  ছাত্রলীগের এক কর্মীকে পিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। সে পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের পুত্র। রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন শিহাবছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলো। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীরা জানায়, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয় ছাত্রলীগ কর্মী শিহাব। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখান থেকে মঙ্গলবার বৃত্তিমূলক পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে এসেছিলো শিহাব। তবে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে দেখে শিহাবকে চিনে ফেলে রামেকের শিক্ষার্থীরা। সেখানেই তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়। রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।