৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
১৭ মে, ২০২৬

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘শেখার প্রকল্প প্রদর্শনী’

Admin Published: November 17, 2024, 4:19 pm
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘শেখার প্রকল্প প্রদর্শনী’

স্টাফ রিপোর্টার :  রাজশাহীস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হলো ‘শেখার প্রকল্প প্রদর্শনী’। মহানগরীর সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রদর্শনীতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ও সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের মোট ৯টি স্টলে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগরের সভাপতি ও সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম। এ সময় সিটি আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও অধ্যক্ষ মিজানুর রহমান, সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালক মো. সাইদুর রহমান এবং শিক্ষা স্কুল অ্যন্ড কলেজের অধ্যক্ষ ড. মো.ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।

বিচারকবৃন্দের বিবেচনায় সিটি আইডিয়াল স্কুলের স্টল নম্বর-০১ প্রথম স্থান, সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের স্টল নম্বর-৬ দ্বিতীয় স্থান ও শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের স্টল নম্বর-৭ তৃতীয় স্থান অধিকার করে।