১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ

Admin Published: August 22, 2024, 4:46 am
আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ

ডিএনএন ডেস্ক : রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসন্ধান কমিটির সদস্যরা পদত্যাগ করেছেন। মঙ্গলবার কমিটির তিন সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী কাছে পদত্যাগপত্র জমা দেন। আন্দোলনকারী সমন্বয়ক ও শিক্ষার্থীরা তাদের ওপর অনাস্থা পোষণ করায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

পদত্যাগ করা সদস্যরা হলেন- কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান, সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান এবং সদস্য ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকী।

অধ্যাপক মতিউর রহমান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা আমাদের কমিটির ওপর অনাস্থা পোষণ করেছেন, তাই আমরা দায়িত্ব পালন করতে আর স্বাচ্ছন্দ্যবোধ করছি না।  

জানা গেছে, আবু সাঈদ হত্যার ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে কমিটির সদস্যরা তথ্য উপাত্ত, ফুটেজ, ছবিসহ বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করেন। এর মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ডাকে কমিটি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক ও কিছু শিক্ষার্থী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের প্রতি অনাস্থা পোষণ করেন।