১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

বাঘার মহিলা আ’লীগ নেত্রী লতা প্রতারণা মামলায় কারাগারে

Admin Published: March 10, 2025, 6:04 pm
বাঘার মহিলা আ’লীগ নেত্রী লতা প্রতারণা মামলায় কারাগারে

স্টাফ রিপোর্টার : চাকরি দেয়ার নামে অর্থ আত্মসাত মামলায় রাজশাহীর বাঘা উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ও সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী চীফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিষ্টেট সাইফুল ইসলাম সোমবার দুপুরে তার জামিন আবেদন না নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা ও আদালত সূত্র জানায়,  ২০২১ সালে বাঘা উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী লতা একই উপজেলার চাঁদপুর গ্রামের শাজাহান আলীর মেয়ে নিলুফা ইয়াসমিন নিলুকে চাকরি দেওয়ার নাম করে ষ্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইসাসমিন নিলু। তবে আরো কিছুদিন সময় নিয়ে ২০২৪ সালের ২০ জুলাই টাকা দিবেন বলে সোনালী ব্যাংক বাঘা শাখার অনুকুলে একটি চেক প্রদান করেন তিনি। তবে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তার হিসাব নম্বরে কোন টাকা না থাকায় নিলুফা ইয়াসমিন নিলু বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। 

নিলুফা ইয়াসমিন জানান, যে চেকটি ফাতেম খাতুন লতা দিয়েছিলেন সেটি ছিলো ‘আশার আলো সংস্থা’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের। এই হিসাবটি সভাপতি-সম্পাদক যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়ে আসছিল। কিন্ত তিনি যৌথ স্বাক্ষর ও সিল ব্যবহার না করে একক স্বক্ষরে আমাকে চেকটি দিয়ে প্রতারনা করেছিলেন। 

এদিকে এই মামলায় সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ ম্যাজিষ্টেট তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।