স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ মামলার মূলহোতা শান্তকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে বাগমারা উপজেলার বিশুহারা গ্রামে অভিযান চালিয়ে অপহরণ মামলার মূলহোতা সৈকত হোসেন ওরফে শান্তকে গ্রেফতার করা হয়। শান্ত একই উপজেলার নারায়নপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় ওই ছাত্রী। পরিকল্পিতভাবে তাকে শান্ত ও তার এক সহযোগী সিএনজিতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে মূলহোতা সৈকত হৈাসেন শান্তকে গ্রেফতার করা হয়। পরে তাদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়।