১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

Admin Published: March 10, 2025, 2:31 pm
বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

ডিএনএন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয়। কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধও নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।


সোমবার (১০ মার্চ) মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।


রিজভী বলেন, কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই দেশে। দ্রুততম সময়ের মধ্যে মাগুরার শিশুটির ওপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি-এসপি অফিসে তদবির-তদারকি নয়।


এছাড়া ছাত্রদের কথা মত চললে কী করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। 


দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।