১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

Admin Published: May 2, 2026, 6:21 pm
রাজশাহীতে এক হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ মে) দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় খাদ্য গুদামের সামনে থেকে শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


শরিফুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ডিবির একটি দল সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।


পরে ডিবি পুলিশের ওই দলটি রাত আনুমানিক ১টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের ডান সামনের পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।