১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Admin Published: September 1, 2025, 6:00 pm
বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহী র‌্যাব। সোমবার ভোরে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইমরান রাজশাহীর গোদাগাড়ী থানার ধর্ষণ মামলার আসামি। ছয়মাস আগে ভিকটিম কিশোরীর সঙ্গে ইমরানের পরিচয় হয়। এক পর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত ২ আগস্ট রাতে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ইমরান বিয়েতে আর রাজী না হলে ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা দাযের হওয়ার পর পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ মাদারীপুরের সহয়োগীতায় রাজশাহী র‌্যাবের দলটি শরীয়তপুরের পালং এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়।

য়োজনে বশ্বিবদ্যিালয় দবিস পালতি :