১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এসিডির আয়োজনে কর্ম গবেষণায় অংশ নিলো শিশুরা

Admin Published: August 14, 2025, 6:20 pm
এসিডির আয়োজনে কর্ম গবেষণায় অংশ নিলো শিশুরা

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার দিনব্যাপী রাজশাহীর হোটেল ওয়ারিশানের হলরুমে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি শিশু ও যুবকদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এর আওতায় কর্ম গবেষণা শিশুদের আংশগ্রহণ নিয়ে কার্যক্রম পরিচালিত হয়।

শিশুদের নেতৃত্বে অংশগ্রহণমূলক কর্ম গবেষণা এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারীদের প্রশিক্ষণ এবং সহায়তা করা যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করতে এই  প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিত করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করবে। 

কর্মসূচিতে বিভিন্ন ধরনের দলীয় আলোচনা, গ্রুপ ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়,  যার ফলে  শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞ সমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে। রাজশাহী জেলার মোহনপুর উপজেলা, গোদাগাড়ি উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।  এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার কর্মশালায় বিভিন্ন সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।