১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এসিডির আয়োজনে মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনে আলোচনা

Admin Published: August 31, 2025, 11:52 pm
এসিডির আয়োজনে মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনে আলোচনা

স্টাফ রিপোর্টার : রবিবার বিকাল ৪টা পর্যন্ত এসিডি হলরুমে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়- নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় আইন ও সালিশ কেন্দ্র কনসোর্টিয়াম এর কারিগরী সহযোগিতায় এসোসিয়েশন ফর কর্ম্যনিটি ডেভেলপমেন্ট-এসিডি মানবাধিকার আইনজীবী ফোরাম গঠণে এক সভার আয়োজন করে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এবং মূল বিষয় তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল এবং আহসান উল্লাহ সরকার রিপন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আইনজীবিদের ভূমিকা উপস্থাপন করেন।

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে বাংলাদেশের নারী, যুবক এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর সম্পৃক্ততা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

পাশাপাশি স্থানীয় মানবাধিকার কর্মীদের মানবাধিকার ও লিঙ্গ সমতা বিষয়ে সক্রিয়ভাবে কাজ করার জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি করা, আইনগত সহায়তার মাধ্যমে ক্ষমতাহীন মানুষদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে নারী, শিশু ও অন্যান্য ক্ষমতাহীন গোষ্ঠীর প্রতি সহিংসতার প্রতিকারে আরও সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করা জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবিধান, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদন্ড অনুযায়ী মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের প্রচেষ্টা জোরদারেও সক্রিয় ভূমিকা রাখা হবে বলে জানানো হয়।  

বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশুর সহজতর প্রবেশাধিকার নিশ্চিতকরন, দরিদ্রদের ন্যায়বিচার প্রাপ্তিতে আইনজীবীদের ভূমিকা উন্নয়ন এবং আইন ও বিচার ব্যবস্থার মূল্যায়ন পূর্বক প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহন করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে এসিডি নাগরিকতা প্রকল্পের আওতায় মানবাধিকার আইনজীবী ফোরাম গঠনের পরিকল্পনা গ্রহণ করে। সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতির ১০ জন আইনজীবী মানবাধিকার আইনজীবী ফোরামের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন। মানবাধিকার আইনজীবী ফোরাম তরুণ আইনজীবীদের জ্ঞান, দক্ষতা ও দরিদ্র-বান্ধব মানসিকতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পাঠচক্র আয়োজন, মানবাধিকার আইনজীবী ফোরাম সম্মানিত বিচারকগণসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দর সাথে নিয়মিত যোগাযোগ সহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আইনী সহায়তা নিশ্চিতে অ্যাডভোকেসি কর্মসূচি গ্রহণ করতে এই ফোরাম স্বেচ্ছাব্রতী হিসেবে ভূমিকা রাখবেন। আইনজীবিদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম কুমার বৈশ্য, কানিজ ফাতেমা, শামীম আহমে, মো. এনামুল হক, আশিকুজ্জামান, এসএম শরিফুল ইসলাম, মোসা. মুসলিমা খাতুন, আজিজা সুরাইয়া, মোসা. শাপলা খাতুন, শামসাদ বেগম সুমি। আয়োজনে ভূমিকা রাখেন প্রোগ্রাম অর্গানাইজার নাজমুন নাহার এবং প্যারালিগ্যাল কর্মী মোসা. নূরনাহার খাতুন।।