স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হোটেল এক্স এর হলরুমে ৪ দিনব্যাপী শিশুদের জন্য এসিডির আয়োজনে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে অ্যাডভোকেসি বার্তা তৈরির উপর এক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয়া হয়। এই কর্মশালাটি চিলড্রেন নো বেটার প্রজেক্ট-মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টুু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব চিলড্রেন এর অর্ন্তভুক্ত।
চিলড্রেন নো বেটার- শিরোনামে প্রকল্পটি এ্যাসোশিয়েশান ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ( এসিডি) রাজশাহীতে শিশুদের জন্য একটি সম্মৃদ্ধ ভবিষ্যত ্ও যৌন শোষণ রোধে কার্যকর ভূমিকা রাখছে। এই প্রকল্প সহায়তা করছে অ্যাকপেট ইন্টারন্যাশনাল।
এই কর্মশালার উদ্দেশ্য ছিলো শিশুদের নেতৃত্বে অংশগ্রহণমূলক কর্ম গবেষণা এবং অ্যাডভোকেসি পরিচালনা করার জন্য প্রাপ্তবয়স্ক সহায়তাকারীদের প্রশিক্ষণ এবং সহায়তা করা, যা শিশুদের যৌন শোষণ প্রতিরোধ করার কৌশলগুলিকে অবহিত করবে। প্রকল্পটি শিশুদের বাস্তবতা প্রতিফলিন করে শিশুদের যৌন শোষণ থেকে শিশুদের সুরক্ষার বিষয়ে আরও অভিযোজিত পন্থা এবং বর্ণনা সহ-নির্মাণের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য স্থান এবং প্রক্রিয়া তৈরিতে সহায়তা করবে।
প্রশিক্ষণ কর্মশালাটি সূজনশীল অ্যাকটিভিটি ও বিভিন্ন সেশনের মাধ্যমে পরিচালিত হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের দলীয় কাজ, রোল প্লে, ডেমো সেশনের মাধ্যমে চাইল্ড লিডাররা অ্যাডভোকেসি বার্তা তৈরি সম্পর্কে সুষ্পষ্ট ধারণা লাভ করেন। রাজশাহী জেলার মোহনপুর ও গোদাগাড়ী উপজেলা ও রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ জন শিশু এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার কর্মশালায় বিভিন্ন সেসন পরিচালনায় সহায়ক হিসেবে ভূমিকা রাখেন।
চিলড্রেন নো বেটার প্রকল্পটি একটি শিশু নেতৃত্বাধীন উদ্যোগ, যার উদ্দেশ্য শিশুদের ক্ষমতায়ন করা যাতে তারা যৌন শোষণের চ্যালেঞ্জগুলো সনাক্ত করতে পারে এবং সমাধান বের করতে পারে। সহপাঠী থেকে সহপাঠী গবেষণা ও গল্প বলার মাধ্যমে শিশুরা যৌন শোষণ থেকে সুরক্ষা ও অংশগ্রহন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।
এই কর্মশলায় শিশু নেতা দ্বারা পরিচালিত গবেষণার ফলাফল বিশ্লেষনের মাধ্যমে অ্যাডভোকেসি বার্তা তৈরি করবে। পাশাপাশি শিশুদেরকে অ্যাভোকেসি কার্যক্রম পরিচালনা করার দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক ও সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করার হাতিয়ার হিসেবে কাজ করবে বলে এসিডি কর্মীরা জানান।