স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার জেলার উপজেলার ছয়ঘাটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব রাজশাহীর সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের শাহিন আলম (৩৩) ও নজরুল ইসলাম (২৩)। দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, এদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ পাঁচ হাজার ৩০ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।