১৭ বৈশাখ, ১৪৩৩
৩০ এপ্রিল, ২০২৬

লালপুরে ইয়াবাসহ নারী আটক

Admin Published: July 14, 2024, 10:00 pm
লালপুরে ইয়াবাসহ নারী আটক

ডিএনএন ডেস্ক :

নাটোরের লালপুরে একশ পিচ ইয়াবাসহ রিনা খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
রবিবার (১৪ জুলাই২০২৪)ভোরে উপজেলার গোপালপুর সড়কের শিমুলতলায় চেকপোস্ট বসিয়ে একটি ভ্যানে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার পুলিশ।
গ্রেফতারকৃত নারী উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
লালপুর থানা সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম ও এএসআই মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ  শিমুলতলা নামক স্থানে চেকপোস্ট বসিয়ে  ভ্যানের যাত্রীদেরকে তল্লাশী করার সময় রিনা খাতুনের নিকট হতে একশ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।