৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

লোকসানের বোঝা মাথাই নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

Admin Published: December 24, 2024, 5:27 pm
লোকসানের বোঝা মাথাই নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬২ তম আখ মাড়াই মৌসুম। গত বারের ৫৩ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুম শুরু করলো দেশের বৃহৎ জয়পুরহাট চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। 


গতকাল দুপুরে বিকেলে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএফআইসি'র সচিব মোঃ আনোয়ার কবীর। জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন, বিএসএফআইসি চীফ (সিপিই) কৃষিবিদ গিয়াস উদ্দীন, জয়পুরহাট চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, বিশিষ্ট আখ চাষি ও জেলা চেম্বারের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ সহ অন্যান্যরা। 

চলতি ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ৩ হাজার ২ একর জমিতে আখের আবাদ হয়েছে। এসব জমির ৫৫ হাজার মেট্রিক টন আখ থেকে ৩ হাজার ২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা   নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গত বারের চেয়ে এবার আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবার আখের মূল্য কুইন্টাল প্রতি মিল গেটে ৬০০ টাকা টাকা। বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৮৭  টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।