মিমি চক্রবর্তীর সৌন্দর্য ও গ্ল্যামার দেখে মুগ্ধ হন তার অনুরাগীরা। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নতুন লুকের ছবি পোস্ট করেছেন।
তার উইন্টার লুক দেখে আকর্ষণ বোধ করছেন অনেকেই।
এই রুক্ষ শীতে এক নয়, একাধিকবার স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। তাকে এসব নজরকাড়া লুকে দেখে প্রশংসায় ভরিয়েছিলেন তার ফ্যানেরাও।
মিমির সবগুলো লুকই ছিল দেখার মতো। যার মধ্যে যে কোনো একটি লুক এই শীতে সহজেই রিক্রিয়েট করতে পারেন আপনিও।