৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

অসুস্থ শবনম ফারিয়া

Admin Published: January 14, 2026, 6:06 pm
অসুস্থ শবনম ফারিয়া

ডিএনএন ডেস্ক: ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া অসুস্থ হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তার কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান ফারিয়া। সেখানে তিনি লেখেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’


অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘৫ তারিখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর নিজেকে জোর করে কথা বলানোর চেষ্টা করায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।


’ 

এই কারণে তাকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান শবনম ফারিয়া।


বর্তমানে ফোনে কথা বলার অবস্থায় নেই তিনি। পোস্টে এই অভিনেত্রী উল্লেখ করেন, ‘আমার অনেক ফোন কল আসছে, কিন্তু এখনই সেগুলো রিসিভ করতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।