২০ বৈশাখ, ১৪৩৩
০৩ মে, ২০২৬

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন আরও ২২ কর্মকর্তা

Admin Published: August 20, 2024, 1:36 pm
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন আরও ২২ কর্মকর্তা
ডিএনএন ডেস্ক : প্রশাসনের উপসচিব ও সমপদমর্যাদার আরো ২২ জন বঞ্চিত কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 
এর আগে গত ১৮ আগস্ট ২০১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়।

পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।