ডিএনএন ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন রাজধানীর নটর ডেম কলেজের পরীক্ষার্থীরা। তারা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা তিন দফা দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নটর ডেম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। এতে উল্লেখ করা হয়েছে, এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে অসুদূরপ্রসারী প্রজ্ঞাপন জারি করা হয়ে হয়েছে, তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে।