স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে নাটোরের নলডাঙ্গা থানার হালদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামী জুয়েল নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাবের ছেলে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজশাহী র্যাব।
র্যাব জানায়, ভিকটিম নারীর স্বামী ও আসামী জুয়ের পরস্পরের বন্ধু। বন্ধু হওয়ার সুবাদে তাদের বাড়ীতে প্রায় যাতায়াত ছিলো জুয়েলের। সর্বশেষ গত ৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বন্ধুর খোঁজে বাড়িতে আসে জুয়েল। তবে এ সময় তার বন্ধু বাড়িতে না থাকায় ঘরে ঢুকে একা পেয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নারী পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে রাজশাহী র্যাব ও নাটোর ক্যাম্পের যৌথ আভিযানিক দল আসামী জুয়েলকে গ্রেফতার করে। পরে তাকে রাজশাহীর পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়।