১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ ১১ জন গ্রেফতার

Admin Published: August 21, 2025, 5:31 pm
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ ১১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তার নাম মো. বিপ্লব (২৫)। সে রাজশাহী মহানগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার মৃত বাচ্চু মৃধার ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

এদিকে রাজশাহী মহানগরী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। যারমধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।