স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত হলো ফেলু শেখ ও শাহজাদা সাগরের স্মরণসভা। আলাপন সাংস্কৃতিক একাডেমি কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত একাডেমি দপ্তর সম্পাদক মরহুম ফেলু শেখ এবং খ্যাতিমান অভিনেতা শাহজাদা সাগর-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সঙ্গীত বিভাগের প্রধান প্রশিক্ষক ও প্রিন্সিপাল অধ্যক্ষ আসলাম আলী। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি শেখ আব্দুস সামাদ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রশিদ জুনিয়র এবং দোয়া পরিচালনা করেন মরহুম ফেলু শেখের পুত্র। আলোচনায় বক্তব্য দেন আব্দুর রশিদ, প্রিন্সিপাল আসলাম আলী, মোঃ জহিরউদ্দীন, মুসা ভাই, গানের মাস্টার মুকুল ভাই, কেয়া মনি, কবিতা আপা, তারিন, কলিম ভাই, রান্টু আহম্মেদ এবং একাডেমির সাধারণ সম্পাদক হাসু প্রমুখ। যৌথভাবে আয়োজনটি করেছে আলাপন সাংস্কৃতিক একাডেমি ও শাহী ফিল্মস প্রোডাকশন। অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, শিল্পী, কলাকুশলীসহ মরহুমদের আত্মীয়-স্বজন এবং স্থানীয় গুণীজন উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমদের সাংস্কৃতিক অবদান তুলে ধরে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।