১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মুলহোতা গ্রেফতার

Admin Published: August 16, 2025, 10:24 am
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মুলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরের গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রীকে রাজশাহী নগরীর মতিহার থানার শ্যামপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণের মুলহোতা মিলন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে র‌্যাব রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মিলন জেলার দুর্গাপুর উপজেলার দেবীপুর (কাবারিপাড়া) গ্রামের মো. জলিলের ছেলে।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, স্কুল ছাত্রী ওই কিশোরীকে নানাভাবে বিয়ের প্রলোভন ও কু-প্রস্তাব দিত আসামী মিলন। এরই অংশ হিসেবে গত ১৯ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহযোগীড়ের সহায়তায় কিশোরীকে সিএনজিতে তুলে অপহরণ করে মিলন।

এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে গতরাতে রাজশাহী মহানগরীর মতিহার থানার শ্যামপুর এলাকা থেকে মিলনকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।#