১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দুজনসহ ২৬ জন গ্রেফতার

Admin Published: August 16, 2025, 6:34 pm
রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত দুজনসহ ২৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :অবৈধ প্রভাব বিস্তার, বিস্ফোরণ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে রাজশাহীতে আওয়ামী যুবলীগের দুইজনকে গ্রেফতার করেছে নগর পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, আল ফারুক আমেদ আজাদ কামাল ওরফে নতুন (৫২) ও শামীম শেখ (৪২)। আল ফারুক রাজশাহী নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার আলাউদ্দিন আল আজাদের ছেলে ও নগর আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক এবং শামীম শেখ আওয়ামী লীগ কর্মী। সে নগরীর বড়কুঠি এলাকার কাওসার শেখের ছেলে।

শনিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে আর ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় ১৬ জন রয়েছেন।

রাজশাহী নগর পুলিশে মুখপাত্র গাজিউর রহমান জানান, আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।