১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নিষিদ্ধ দলের তিনজনসহ গ্রেফতার ২১

Admin Published: August 15, 2025, 4:37 pm
রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত নিষিদ্ধ দলের তিনজনসহ গ্রেফতার ২১

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড ও বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশ গত ২৪ ঘন্টায় এ তিনজন ছাড়াও আরো ১৮ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মামুনুর রহমান (৩৮), সোহানুর রহমান ওরফে মাখন (২৫) ও এস.এম ওমর ফারুক (৫৭)। এদের মধ্যে মামুনুর রহমান রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার উপশহর এলাকার মনসুর রহমানের ছেলে ও আওয়ামী লীগ কর্মী। সোহানুর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মোয়াজ্জেম হোসেন ওরফে মন্টুর ছেলে এবং অপরজনওমর ফারুক চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার মইজুদ্দিনের ছেলে। এসাব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী।

রাজশাহী নগর পুলিশ জানায়, নিষিদ্ধ দলের তিনজন ছাড়াও আরও ১৮ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন। 

শুক্রবার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-কমিশনার গাজিউর রহমান।