৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

Admin Published: December 10, 2024, 5:49 pm
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ ছাত্র সোহানুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার বাদ জোহর গ্রামের বাড়ী শ্রীপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সোহানুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, সোহানুর রহমান উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর খামারপাড়ার প্রবাসী ওবাইদুর রহমানের ছেলে। সে রাজশাহী শহরের শহীদ কামরুজ্জামান কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র। মায়ের সাথে রাজশাহী উপশহরে বসবাস করতেন। 

গত শুক্রবার বিকেলে রাজশাহী-নওহাটা সড়কের ১২ রাস্তা নামে পরিচিত এলাকায় ৩ বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সন্ধ্যাকালীন সড়কে চলাচলের সময় চলন্ত এক ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের ধারের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান সোহানুর। অপর দুইজন পড়ে গেলেও নিহত সোহানুরের মাথায় আঘত পেয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোহানের মৃত্যু হয়।