৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

শাকিবের হাত ধরে ইধিকার ভাগ্যবদল

Admin Published: April 11, 2025, 12:29 pm
শাকিবের হাত ধরে ইধিকার ভাগ্যবদল

ডিএনএন ডেস্ক: কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।


ছোট ক্যানভাস থেকে বড় পর্দায় পা রাখেন ইধিকা পাল। তবে কলকাতায় নয়, বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান।