৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক

Admin Published: April 17, 2026, 5:29 pm
হরমুজ ইস্যুতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠকের ডাক

ডিএনএন ডেস্ত: হরমুজ প্রণালি আবার চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। দেশ দুটি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। আজ শুক্রবারের এ বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে হরমুজ প্রণালি আবার চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বনেতারা প্রণালিটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবেন।


বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তারা।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হয়। এর পর থেকে তেহরান নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে। যুদ্ধবিরতির পর সেটি খুলে দেওয়ার আশা জাগলেও উল্টো কাজ ঘটে। যুক্তরাষ্ট্র গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর অবরোধ আরোপ করে।


এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। মার্কিনিরাই সাফল্য পাবে এবং এ যুদ্ধ শিগগির শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মনে করেন।


তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন।