১০ বৈশাখ, ১৪৩৩
২৩ এপ্রিল, ২০২৬

সেনাবাহিনীর সমালোচকদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে রাশিয়া

Admin Published: January 25, 2024, 7:38 am
সেনাবাহিনীর সমালোচকদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে রাশিয়া

রুশ সেনাবাহিনীর সমালোচকদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে রাশিয়ার আইনপ্রণেতারা একটি বিলের অনুমোদন দিয়েছেন।  এই বিলের অধীনে রাশিয়ান সেনাবাহিনীর সমালোচনাকারী যে কারও সম্পত্তি, অর্থ এবং মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারবে রাশিয়া।

এমন তথ্য জানিয়ে বুধবার (২৪ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান আইনপ্রণেতারা রুশ সেনাবাহিনীর সমালোচনা করার জন্য দোষী সাব্যস্ত যে কারও সম্পত্তি, অর্থ এবং মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করার একটি বিল অনুমোদন করেছেন।

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা বুধবার তিনটি প্রয়োজনীয় রিডিংয়ের প্রথমটিতে ৩৯৫ ভোট দিয়ে বিলটি পাস করেছে। আর এই বিলের বিপক্ষে ভোট পড়েছে তিনটি।