১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

শেষ সময়ে স্থগিত হলো শিক্ষানবিশ এএসপিদের কুচকাওয়াজ

Admin Published: October 20, 2024, 2:15 pm
শেষ সময়ে স্থগিত হলো শিক্ষানবিশ এএসপিদের কুচকাওয়াজ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ সময়ে স্থগিত করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগ পাওয়া এই সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব আয়োজনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিলো। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সারদা পুলিশ একাডেমিতে শনিবার রাতেই আসেন। 

এ ছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম এবং র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রবিবার সকালের কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য শনিবার রাতে সারদায় পুলিশ একাডেমিতে অবস্থান করছিলেন। তবে শনিবার রাতেই জানানো হয়, অনিবার্য কারণবশত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। 

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করার এ রকম ঘটনা প্রথমবারের মতো ঘটল। অনুষ্ঠান উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য মন্ত্রণালয় থেকে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হয়নি। আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে স্থানীয়ভাবে। তাই কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি রাতে স্থানীয়ভাবে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। সাধারণত বিসিএসের মাধ্যমে নিয়োগ পেয়ে পুলিশ ক্যাডারের কর্মকর্তারা সারদার পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাঁদের এই প্রশিক্ষণ শেষ হয় এবং এরপর তাঁরা মাঠপর্যায়ে কাজের সুযোগ পান। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ৪০ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ব্যাচে অন্তত ৬২ জন ছাত্রলীগ নেতা নিয়োগ পান বলে অভিযোগ উঠেছে। 

এ নিয়ে শনিবার ফেসবুকে এমন অভিযোগ তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পুলিশ একাডেমির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ প্রত্যাখ্যানের কথাও ফেসবুকে জানান সালাউদ্দিন আম্মার। 

আমন্ত্রণপত্রের ছবিতে লাল ক্রস এঁকে দিয়ে ক্যাপশনে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘দাওয়াতটা স্বজ্ঞানে প্রত্যাখ্যান করছি। কারণ, এই ৬২ জন এএসপি হাসিনার আমলে নির্বাচিত হয়েছে। আর কত চুলচেরা বিশ্লেষণ করে বিসিএস (পুলিশ)-এ নিয়োগ হতো তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যক্তি আমার জায়গা থেকে তাই প্রোগ্রামে অংশ নেওয়ার পক্ষপাতী নই। তাদের ব্যাপারে তদন্ত হয়েছে কিনা।’ 

ফেসবুক পোস্টের এক মন্তব্যে সালাউদ্দিন আম্মার লেখেন, ‘আওয়ামী লীগ শাসনামলে নিয়োগপ্রাপ্ত (৪০ তম বিসিএসে) ৬২ জন ছাত্রলীগের ক্যাডার এএসপি হিসেবে রবিবার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করতে যাচ্ছেন।’ 

সালাউদ্দিন আম্মার পোস্টে লেখেন, প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা জানতে পারি, কোনোরকম তদন্ত ছাড়াই আওয়ামী লীগের দোসরদের এএসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ভাইদের মৃত্যুর মিছিল এখনো চলছেই। এমতাবস্থায় এই দোসরদের নিয়োগ এবং প্রশিক্ষণ দেওয়া মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। তাই আমি অনুষ্ঠানের একজন আমন্ত্রিত অতিথি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই অনুষ্ঠান প্রত্যাখ্যান করলাম।’ 

এরপর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত হলে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন সালাউদ্দিন আম্মার। সেখানে তিনি লেখেন, ‘প্রোগ্রাম ক্যান্সেল করেছে পুলিশ একাডেমি সারদা। গত কয়েক দিন ধরে চলা অনুষ্ঠান, স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতে থাকার পরও মাত্র জানাল ক্যান্সেল করা হয়েছে। কিছু বুঝলেন? আওয়ামী ফ্যাসি