১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

তানোরে ব্যবসায়ী দেলোয়ারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

Admin Published: August 25, 2025, 11:12 am
তানোরে ব্যবসায়ী দেলোয়ারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোরে দলিল লেখক সমিতির সদস্য ও থানামোড়ের বিশিস্ট মোবাইল ব্যবসায়ী দেলোয়ার হোসেন ব্রেনস্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। রবিবার দিবাগত রাত্র দুইটার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। 


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন দেলোয়ার হোসেন। তিনি ঘুমের ঘরে ব্রেনস্টোক করে আকষ্মিক ভাবে অসুস্থ হয়ে সোমবার রাত্র দুইটার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি তানোর দলিল লেখক সমিতির সদস্য। এছাড়াও গ্রামিনফোন কোম্পানির ডিলার ও বিশিস্ট মোবাইল ব্যবসায়ী। তার বাড়ি গোল্লাপাড়া মহল্লায়। পিতার নাম মরহুম ফজলুর রহমান। গ্রামের বাড়ি উপজেলার পাঁচন্দর ইউপির প্রাণপুর পাঠাকাটা গ্রামে। তিনি তানোর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 


মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক মেয়ে দুই সন্তান ও মা আর ভাই-বোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশি ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ২৫ আগস্ট সোমবার বাদ জহুর নামাজের জানাযা শেষে পরিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।


দেলোয়ারের এমন অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন তানোর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সেক্রেটারী গোলাম রাব্বানী, ক্যাশিয়ার সোহেল রানা, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল, ক্যাশিয়ার ইমরান হোসাইন, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারী সাংবাদিক টিপু সুলতান ও তানোর থানামোড় আদর্শ বণিক সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।