স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও বিদেশি মদ পরিবহনকালে ট্রাকসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, ট্রাকচালক মিজানুর রহমান (২৮) ও হেলপার আলমগীর (২৯)। তারা রাজশাহী নগরীর বিমানবন্দর এলাকার ভোলাবাড়ী মহল্লার বাসিন্দা।
র্যাব জানায়, শনিবার সকালে রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট করাকালীন ট্রাক তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা, একটি বিদেশী মদের বোতল জব্দ করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও নগদ সাড়ে ২২ হাজার টাকাও জব্দ করা হয়।
র্যাব জানায়, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্নস্খানে গাঁজা বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।#