৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

ট্রলের শিকার তানজিন তিশা

Admin Published: December 29, 2025, 2:13 pm
ট্রলের শিকার তানজিন তিশা

ডিএনএন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। একের পর পর এক ঘটনার জেরে খবরের শিরোনামে আসছেন এই সুন্দরী। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার ‘বিপিএল লুক’ নিয়ে। চলতি বছরের ২৬ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দ্বাদশ আসরের পর্দা উঠেছে এবারের বিপিএলের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়ে নেটিজেনদের থেকে সমালোচনায় এসেছে তার বিপিএল লুক।



রোববার (২৮ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বিপিএল লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন তিশা।


প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস।


এ ছাড়া চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট। তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।


তবে পোশাকের চাকচিক্য এবং ছবি তোলার ধরণ সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় নেটিজেনদের সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।


এদিকে লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে উদ্বোধন অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। তবে এ বিষয়ে এখনো কোনো মুখ খোলেননি এই সুন্দরী।