২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Admin Published: April 18, 2025, 12:04 am
২৭ এ‌প্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডিএনএন ডেস্ক: আগামী ২৭ এ‌প্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এই তথ্য জানান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।


ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফওসিতে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর নিয়ে আলোচনা হয়েছে।


এ বিষয়ে পররাষ্ট্রস‌চিব বলেন, আজকের বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন।