২৪ কার্তিক, ১৪৩৩
০৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশকে ১৩০ কোটি ডলার ঋণ দিল এডিবি

Admin Published: June 20, 2025, 6:10 pm
বাংলাদেশকে ১৩০ কোটি ডলার ঋণ দিল এডিবি

ডিএনএন ডেস্ক: ব্যাংকখাত সংস্কার, বিদ্যুৎ সঞ্চালন ও সড়ক উন্নয়নসহ চার প্রকল্পে বাংলাদেশকে ১ দশমিক ৩ বিলিয়ন বা ১৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।শুক্রবার (২০ জুন) এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


ঢাকার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং। তারা নিজ নিজ পক্ষ থেকে এসব চুক্তিতে সই করেন।


এসব চুক্তির আওতায় ব্যাংকখাত সংস্কার, ঢাকা উত্তর-পশ্চিম আন্তর্জাতিক করিডোর উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মোট ১৩০ কোটি ৪০ লাখ ডলার পাবে বাংলাদেশ।