৪ আশ্বিন, ১৪৩৩
১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক আ খ ম হাসানের

Admin Published: September 18, 2026, 5:46 pm
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক আ খ ম হাসানের

ডিএনএন ডেস্ক: একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সিরিজটির নতুন পর্ব। সেই পর্বের পোস্টারে দেখা মিলেছে আ খ ম হাসানের এক দুর্ধর্ষ লুক।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’।


নতুন এ সিজনে পুরোনো চরিত্র নেহাল ও আরেফিনের প্রত্যাবর্তনের পাশাপাশি যুক্ত হয়েছেন স্পর্শিয়া, সুনেরা ও রাফসানের মতো নতুন মুখ। এবার ব্যাচেলর ফ্ল্যাটে দেখা মিলেছে অভিনেতা আ খ ম হাসানের।


আ খ ম হাসানের আগমন গল্পে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি তার অভিনয় ধারাবাহিকটির পরিচিত হাস্যরস আরও বাড়াবে বলেও আশা করা হচ্ছে।


ভিন্নধর্মী লুক এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে শুধু লুকেই পরিবর্তন নয়, গল্পের নতুন চরিত্র হিসেবেই এবার সিরিজটিতে যুক্ত হয়েছেন তিনি।


শুধু ‘ইংলিশ লেবু’ নয়, নতুন চ্যাপ্টারে যুক্ত হয়েছে ‘কাজী ভাই’ নামের আরেকটি চরিত্র। এতে অভিনয় করছেন রাশেদ মামুন অপু।


‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), পলাশ (কাবিলা), তৌসিফ (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)। এছাড়াও রয়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।