৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ছবি কাণ্ডে বিব্রত প্রীতি

Admin Published: April 29, 2026, 6:19 pm
ছবি কাণ্ডে বিব্রত প্রীতি

ডিএনএন ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়বাড়ন্ত আর তারকাদের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে আবারও মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। পাপারাজ্জিদের আচরণে বিরক্তি প্রকাশ করে তিনি অনুরোধ জানিয়েছেন, অনুমতি ছাড়া যেন তাঁর ছবি তোলা না হয়।তারকাদের প্রতিদিনের জীবনযাপন— কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কী করছেন— এসব জানার আগ্রহে ফটোগ্রাফাররা প্রায় সবসময় নজর রাখেন। তবে এই সংস্কৃতি যে অনেক তারকারই অপছন্দ, তা বারবারই সামনে এসেছে।



সম্প্রতি প্রীতি সমাজমাধ্যমে লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। কেউ যদি আমার সঙ্গে ছবি তুলতে চান, আমি কখনও না বলি না। কিন্তু না জানিয়ে আমার সন্তানদের ছবি তোলা, জিমের বাইরে দাঁড়িয়ে থাকা, কিংবা গোপনে বাড়ির ভেতরের ছবি তোলা— এসব আমাকে খুবই বিব্রত করে।’


তিনি আরো জানান, অনুমতি ছাড়া ছবি তোলা হলে তা তাঁকে বিরক্ত করে।