৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’

Admin Published: May 22, 2026, 3:23 pm
‘ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল?’

ডিএনএন ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ড নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। 


ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অভিনেত্রী।


বৃহস্পতিবার (২১ মে) নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।


পোস্টে ধর্ষণকারীদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো নিয়েও তীব্র আপত্তি তোলেন অভিনেত্রী। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি লেখেন, ‘কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?’


রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে এ অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তমা মির্জা। তার কথায়, ‘রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।’


প্রসঙ্গত, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানান তিনি।