৬ অগ্রহায়ণ, ১৪৩৩
২১ নভেম্বর, ২০২৬
News Banner

হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

Admin Published: November 20, 2026, 11:54 am
হাসিনার পাসপোর্ট-এনআইডির চিঠিতে জাল স্বাক্ষর

ডিএনএন ডেস্ক: পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স। এ জন্য তারা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেছেন। সঙ্গে নিয়েছেন হাসিনার নিজের স্বাক্ষর করা ওকালতনামা। এই স্বাক্ষর নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।


জানা গেছে, শেখ হাসিনা সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না। তাই কেউ কেউ এই স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলছেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠিটি পাঠানো হয়েছে।


 

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এবিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।’


তিনি আরো লেখেন ‘শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও এনআইডিতে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।’


‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’