৬ অগ্রহায়ণ, ১৪৩৩
২১ নভেম্বর, ২০২৬
News Banner

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

Admin Published: November 20, 2026, 5:14 pm
জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

ডিএনএন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। এ সময় শিশুদেরকে উপহার দেন প্রধানমন্ত্রী।শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি।


এ সময় শিশুরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী জানতে চান, কার কোন খেলা ভালো লাগে।


পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।