২৪ কার্তিক, ১৪৩৩
০৯ নভেম্বর, ২০২৬

মায়ের গড়া ‘সুরভি’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা

Admin Published: May 27, 2025, 9:31 pm
মায়ের গড়া ‘সুরভি’ পরিদর্শন করলেন ডা. জুবাইদা

ডিএনএন ডেস্ক: সেবামূলক প্রতিষ্ঠান “সুরভি” পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে যান।


ডা. জোবাইদা এ সময় শিশুদের হাতে খাবার তুলে দেন। সুরভির পক্ষ থেকে তাঁকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। গত ৪৬ বছর ধরে প্রায় ২৮ লাখ শিশুকে স্বাক্ষরতা দিয়েছে ‘সুরভি’।