১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
২৯ নভেম্বর, ২০২৬
News Banner

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না : তথ্য উপদেষ্টা

Admin Published: November 29, 2026, 5:17 pm
পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না : তথ্য উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: শেখ হাসিনা ফিরছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আলোচনাসভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।


ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগাররা দেশে অবস্থানরত ‘নন পলাতক আওয়ামী লীগারদের’ বিপদে ফেলছেন বলে জানান ডা. জাহেদ উর রহমান।

বলেন, ‘পলাতক আওয়ামী লীগ এসব করে নন পলাতম আওয়ামী লীগারদের বিপদ তৈরি করছে। ফেসবুকে তারা শোরগোল করছেন, আগুন দিচ্ছেন, লাইভ করছে—তাতে অনেকের কাছে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে, আসলে দেশে কিছুই হচ্ছে না।


যারা অবরাধ করছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের খুঁজে বের করবে বলে জানান তথ্য উপদেষ্টা।


শেখ হাসিনা কি আসতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘মোটেও না।